২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় অস্ত্রসহ আটক ২

বরগুনার পাথরঘাটা থেকে দুটি পাইপগানসহ ২ ‘জলদস্যুকে’ আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হচ্ছেন- পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মতলেব ফকিরের ছেলে শাহিন (২৬) ও তোতা মিয়ার ছেলে ফিরোজ (২০)।

সোমবার সকালে তাদেরকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি নূরুল হক বলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালামের নেতৃত্বে রোববার রাত ১১টার দিকে হাতে তৈরি দুটি পাইপগানসহ তাদেরকে আটক করা হয়।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, তারা দুজনই জেলে।

“তবে জেলে পেশা ছেড়ে দিয়ে জলদস্যুতার প্রস্তুতি নিয়েছিল। ডাকাতির আগেই তারা অস্ত্রসহ ধরা পরেছে।”

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।