ঝালকাঠীতে যুবক খুন, ভাই পলাতক
ঝালকাঠী সদর উপজেলায় পারিবারিক কলহে এক যুবক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। ঘটনার পর থেকেই নিহতের ভাই পলাতক আছেন।
নিহত কবির হাওলাদার (৩৫) উপজেলার উত্তর কিস্তাকাঠী আবাসন প্রকল্পের নজরুল ইসলামের হাওলাদারের ছেলে।
ঝালকাঠী সদর থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, বিকেল ৪টার দিকে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই জসিম হাওলাদের আঘাতে জখম হন কবির ।
স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কবির মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হচ্ছে ।
এ ঘটনার পর থেকে ছোট ভাই জসিম পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি আব্দুল মান্নান।
