বরিশালে বাসচাপায় সমাজসেবা কর্মকর্তা নিহত
বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় এক সমাজসেবা কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবু বকর সিদ্দিকী (৪৫) বাকেরগঞ্জ সমাজসেবা অফিসের ইউনিয়ন কর্মকর্তা ছিলেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, সকালে বরিশাল থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন আবু বকর। পথে বরিশালগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়।
গুরুতর আহত আবু বকরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
