২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় ইউএনও আহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তার আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

পুলিশ জানিয়েছে, সোমবার বেলা ১১টায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, সিপিবি ও বাসদের ডাকা হরতালের কারণে এক সহযোগীর মোটরসাইকেলে করে দক্ষিণ সুরমা উপজেলা অফিসে যাচ্ছিলেন তিনি।

পথে অসাবধানতাবশত তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।