বরগুনা উপ-নির্বাচন: রিমনের নৌকা, হিরুর হাতপাখা
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন নৌকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরোয়ার হিরু হাতপাখা প্রতীক পেয়েছেন।
সোমবার বেলা ১১টায় তাদের প্রতীক বরাদ্দ করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান।
তবে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুস সোবাহান রোববার হাইকোর্টে রিট করলেও বেলা ২টা পর্যন্ত কোনো ফলাফল জানা যায়নি।
পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন, বামনার চারটি ইউনিয়ন ও বেতাগীর সাতটি ইউনিয়ন এবং পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নিয়ে বরগুনা-২ আসন।
গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংসদ গোলাম সবুর টুলু নিহত হওয়ায় আসনটি খালি হয়।
আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং অফিসার ফারুক মোস্তফা জানান, সোমবার বেলা দুইটা থেকে প্রার্থীরা তাদের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাতে পারবেন।
