২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারের উপর হামলার প্রতিবাদ পাবনায়

উদীচী কেন্দ্রীয় কমিটি ও গণজাগরণ মঞ্চের সদস্য ব্লগার আরিফ নূরের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে সোমবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচী এ মানববন্ধনের আয়োজন করে।

এরপর তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। 

মানববন্ধনে অংশ নেন জেলা সাংস্কৃতিক জোট সভাপতি ফরিদুল ইসলাম খোকন, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, উদীচীর পাবনা সভাপতি বিজন কৃষ্ণ মৃধা, সহ-সভাপতি কাজী মারুফা, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি আসাদুল ইসলাম তোতা, থিয়েটার-৭৭-এর সভাপতি ও জোটের সহ-সভাপতি আবুল কাশেম, গণশিল্পী সংস্থার সহ-সভাপতি ভাস্কর চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, মৌচাক ব্র্যান্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানা, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠির উপদেষ্টা আব্দুল হাই আল হাদী, অনুশীলন-৮০ এর সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর দেয়া স্মারকলিপিতে তারা ব্লগার আরিফ নূরের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।