২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি ব্যবসা: রাজধানীতে গ্রেপ্তার ৩

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

এরা হলেন- ইমরান হোসেন রাজু(২০), সাদেকুজ্জামান নাঈম(২১) ও মো. সজিব হোসেন(২০)।

র‌্যাব-২ এর লেফটেন্যান্ট কর্নেল এম এম আনিসুর রহমান জানান, রোববার গভীর রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ভিওআইপি ব্যবসা পরিচালনার বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ২৪৬টি সিম উদ্ধার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।