কক্সবাজারে ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে দুইশো ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
রোববার বিকালে নুরুল আমিন (৩৬) নামের ওই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের এক কর্মকর্তা।
নুরুল আমিন কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার মোহাম্মদ মোফাচ্ছেরের ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের এসআই সাইফুল বলেন, এ বিষয়ে একটি মামলা করে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
