২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

মৃত মোমিনুল হাসান সিজু (৪০) উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

বুধবার তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। ঢাকার একটি হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ জানান, বুধবার বিকালে তিনি মোটরসাইকেলযোগে কামারদহ থেকে ফাঁসিতলা যাচ্ছিলেন। পথে ফাঁসিতলার একরামুল হক কারিগরি কলেজের সামনে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা পাঠানো হয়। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে তার মৃত্যু হয়।