ক্লাস বন্ধ রেখে স্কুলে ছাত্রদলের সমাবেশ
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে কর্মী সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার সকাল ১১টা থেকে বিএনপির সহযোগী এ সংগঠনের কর্মী সমাবেশ হয়।
এ বিষয়ে সরিষাবাড়ি সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠে ছাত্রদলের অনুষ্ঠান ছিল বলে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে ছুটি দেয়া হয়।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) লুৎফুন নাহার বলেন, ক্লাস বন্ধ রেখে রাজনৈতিক দলের সমাবেশ করা হলে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়নু কবীর শ্যামলের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এছাড়াও পাশের রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রকে ওই সমাবেশে হাজির করায় ওই বিদ্যালয়েও তৃতীয় ক্লাসের পর কোনো ক্লাস হয়নি।
