শাহীন জাফরুর সভাপতি পুনর্নির্বাচিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির (জাফরু) নতুন কমিটির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন শাহীন।
কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এফ এইচ এম হুমায়ন কবির।
আগামী দুই বছরের জন্য তাদের নেতৃত্বে ১৫ সদস্যের এই কমিটি করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে রুহুল কিউ খান সুমন ও গোলাম মর্তুজা, যুগ্ম সম্পাদক পদে ফেরদৌস মোবারক, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মনি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক মামুন আ. কাইউম, যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আনিসুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ মুরাদ এবং নারী বিষয়ক সম্পাদক পদে আইনুদ সনি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দীন মোহাম্মদ শিবলী, মাহমুদুল হক ছটিক, মাহফুজ মিশু ও ইয়াসির আরাফাত ইমন।
