২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা নোটিশে কারখানা বন্ধ গাজীপুরে

গাজীপুরে কোন ধরনের নোটিশ ছাড়াই একটি সোয়েটার কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন বোর্ড বাজারের গাছা এলাকায় ‘সুইটার টেক’ সোয়েটার কারখানার ২ নম্বর ইউনিটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

পরে তারা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার দুই নম্বর ইউনিটের শ্রমিকরা দীর্ঘদিন ধরে পিস রেট বাড়ানোর জন্য আন্দোলন করে আসছে।

কর্তৃপক্ষ তাতে সাড়া না দিলে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন জানান, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয়।

“মালিকপক্ষের বক্তব্য হচ্ছে, শ্রমিকদের দাবি মেনে কোনভাবেই পিস রেট বৃদ্ধি করা সম্ভব না হওয়ায় তারা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।”

উত্তেজিত হয়ে শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়া হয় বলে জানান এএসপি।