২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনচ্যুত বগি অপসারণ, ট্রেন চলাচল শুরু

ফেনীর শর্শদিতে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি অপসারণ করা হয়েছে। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 11:54 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

এর আগে রাত সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার ফেনী রেল স্টেশনের কাছে শর্শদিতে লাইনচ্যুত হয়।

এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। খবর পেয়ে রেল স্টেশনের কর্মীরা গিয়ে বগিটি অপসারণ করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেলবাহী ট্রেনের একটি বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়েছিল। আড়াই ঘণ্টার মধ্যে উদ্ধারকর্মীরা ওই বগিটি সরিয়ে ফেলেছেন। রাত ১০টা ৫০মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।