লালমোহনে হামলায় তরুণ নিহত
ভোলার লালমোহন উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক তরুণের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালমা ইউনিয়নে এ হামলায় নিহত মো. ইউসুফ (১৭) চরলক্ষ্মী গ্রামের অজু মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার জামালের ছেলে মো. আনোয়ারকে (১৯) আটক করেছে পুলিশ।
লালমোহনের সহকারী পুলিশ সুপার মাহাফুজুর রহমান ও লালমোহন থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ব্যবসায়ী জহিরুল হক জানান, কিছুদিন আগে ইউসুফ ও আনোয়ারদ গ্রামের মাঠে ফুটবল খেলার সময় ঝগড়ায় জড়ায়।
এর জের ধরে ইউসুফকে একা পেয়ে আনেয়ারসহ ৩/৪ জন ছুরি দিয়ে আঘাত করে চলে যায়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
লালমোহন থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
