২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবক খুন

‘মাদক ব্যবসায়ে বিরোধের জেরে’ পাবনা শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

শুক্রবার বিকালে রাধানগর বাগানপাড়া মহল্লায় এ হামলায় নিহত আবুল বাশার (২৬) স্থানীয় বুলবুল হোসেনের ছেলে।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রাধানগর বাগানপাড়া এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

ওই সময় আবুল বাশারকে কুপিয়ে খুন করে প্রতিপক্ষের লোকজন।