২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের আত্রাই নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শুক্রবার দুপুরে মৃত নিতেশ আগরওয়াল (১৪) দিনাজপুর শহরের মালদহপট্টির গোপী আগরওয়ালের ছেলে এবং দিনাজপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র।

গোপী আগরওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে দুপুর ১২টার দিকে নিতেশ মোহনপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে যায়।

গোসলের এক পর্যায়ে নিতেশ হঠাৎ পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।