নারায়ণগঞ্জে কভার্ডভ্যান চাপায় সাংবাদিক নিহত
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় কভার্ডভ্যান চাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাউসার আহম্মেদ বুলবুল (২৬) সোনারগাঁও উপজেলার সাদীপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।
কাউসার সাপ্তাহিক অন্য দিগন্ত ও অন্যায়ের প্রতিবাদ পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি এবং অনলাইন এনিউজ টোয়েন্টিফোর ডটনেট এর স্টাফ রিপোর্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে কাউসার সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন। মদনপুরে একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ইমতিয়াজ সোহেল জানান, কভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। লাশ নিহতের স্বজনদেরর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
