২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঐক্য পরিষদের মানববন্ধন

অর্পিত সম্পত্তির খ তফসিল বাতিল এবং দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা বিল প্রত্যাহারের দাবিতে ফরিদপুর শহরে মানবন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন শেষে মিছিলে অংশ নেন তারা।

মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। জেলা প্রশাসনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, ফরিদপুর ইসকনের অধ্যক্ষ সত্যচৈতন্য ব্রহ্মচারী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, নারী অধিকার কর্মী রুমা সাহা, নির্মল সাহা, অরুণ মন্ডল প্রমুখ।

তাদের স্মারকলিপিটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।