২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।

অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হোছাইনও উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে ১৯ নভেম্বর ২০১২ এবং ১২ জানুয়ারি ২০১৩ তারিখে শিক্ষকদের উপর হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ঘটনা নিয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা হয়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এ পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি।