মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ
মাদারীপুর সদরে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ি গ্রামে লাশটি (২৫) পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ৩/৪ দিন আগে এ যুবককে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
