কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পু্লিশ জানিয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, দুপুর পৌনে ২টার দিকে কোরপাই এলাকায় কুমিল্লাগামী এশিয়া পরিবহনের একটি বাস চান্দিনাগামী দু’টি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের যাত্রী বুড়িচংয়ের মোকাম গ্রামের বাবু (৩০), মনির (২০), ফাহিম (২৩) ও চান্দিয়ারা গ্রামের দুলাল (৩৫) আহত হয়।
গুরুতর আহত বাবুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হতাহতরা চান্দিনায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
