২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ইউপি সদস্য নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 07:50 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

বুধবার দুপুরে পাটগ্রাম ইউনিয়নের বেলতলী মসজিদেরপাড় এলাকার রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দিন ভোদলো (৪৮) পাটগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও বেলতলী মসজিদপাড় এলাকার বাসিন্দা।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার আকবর হোসেন জানান, দুপুর পৌনে ২টার দিকে মোটরসাইকেলে করে বেলতলী এলাকার মসজিদেরপাড় এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন আফাজ উদ্দিন। এ সময় ৬৫ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।