হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
প্রতিবেশীকে হত্যার দায়ে দুই সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।
এছাড়া এ মামলার অপর ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
বুধবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ হুমায়ুন কবীর এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুভাই হলেন গৌরীপুর উপজেলার সিংরাউন্দ গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাশেম জানান, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর দুপুরে সিংরাউন্দ গ্রামের কৃষক রমজান আলী বিরোধপূর্ণ একটি জমিতে সার দিতে গেলে আসামি হুমায়ুন কবির তাকে ডেকে নিয়ে এক প্রতিবেশীর ঘরে আটকে মারধর করতে থাকেন।
এ সময় রমজানের চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন। এ সময় সুযোগ পেয়ে রমজান ছুটে বাড়ি চলে যান।
এরপর নিজ বাড়ির সামনে চলে এলে জাহাঙ্গীর ও হুমায়ূন মিলে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই তাকে খুন করেন।
