সীমান্তের ওপাড়ে ৩১ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তের ওপাড়ে ৩১ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার ভোররাতে ভারতের মালদহ জেলার পিলাসন এলাকা থেকে তাদের আটক করে হবিপুর থানায় সোপর্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।
এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।
খবর পেয়ে তাদের ফেরত দেয়া নিয়ে কয়েকদফা পত্র বিনিময় হয়।
