২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীল ভিডিও প্রচার, যুবক গ্রেপ্তার

জয়পুরহাট সদরে গৃহবধূর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার ভোরে শহরের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে কোরবান আলীকে (২২) গ্রেপ্তার করা হয়।

কম্পিউটার অপারেটর কোরবান উপজেলার হানাইল বম্বু গ্রামের আমজাদ আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, সদরের কয়তাহার গ্রামের এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে এক যুবক তার অশ্লীল ধারণ করে। পরে তা কম্পিউটার অপারেটর কোরবানের কাছে সরবরাহ করে।

গোপন সংবাদ পেয়ে পুলিশ কোরবানকে গ্রেপ্তার করে। তবে, মূল প্রতারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তারের স্বার্থে পুলিশ ওই প্রতারকের নাম প্রকাশ করেনি বলে ওসি জানান।