২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে কয়েকলাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার ভোরে সীমান্তের হুদাপাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

মুন্সিপুর ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান জানান, সীমান্তের ৯৪ নম্বর মেইন পিলারের অদূরে হুদাপাড়া দিয়ে ৭/৮ জনের চোরাচালানি দল শাড়িভর্তি একটি বস্তা নিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় তারা শাড়ির বস্তা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৪৫টি মূল্যবান শাড়ি উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা, বলেন বিজিবি কর্মকর্তা।