ছোট ভাইয়ের ছুরিতে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাহ আলম স্বপন (২৮) নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া আশরাফ আলী রোডের বাসিন্দা মো. মোসলেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরহাদ উদ্দিন মুন্নাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুন্না বড় ভাই স্বপনকে ছুরিকাঘাত করে।
রাতেই মুন্নাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে এসআই জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
