স্ত্রী হত্যার দায়ে ৩৭ বছর কারাদণ্ড
স্ত্রী হত্যার দায়ে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে ৩৭ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: আক্তারুজ্জামান এ রায় দেন।
৩৭ বছর কারাদণ্ডের মধ্যে যাবজ্জীবন (৩০বছর) ও হত্যার পর লাশ গুমের জন্য ৭ বছর কারাদণ্ড দেয়া হয়।
আসামিকে কারাদণ্ডের অতিরিক্ত ২৫ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম সাজা ভোগের নির্দেশ দেন বিচারক।
দণ্ডিত আবুল কালামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরশেখ গ্রামে। তার বাবার নাম ইসমাইল খাঁ।
ওই বছরের ১৪ অগাস্ট লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে এ মামলা দায়ের করে।
লাশ ভেসে ওঠার পর আবুল কালাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ১৫ আগস্ট তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
২৮ সেপ্টেম্বর আবুল কালামকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান রচি জানান, রায় দেয়ার আগে ১৫ জনের সাক্ষ্য নেয় আদালত।
