২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রলার ডুবে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রলার ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একই স্কুলের আরেক শিশু।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার সকালে মেঘনা-ধনাগোদা নদীর মোহনায় এ দুর্ঘটনায় নিহত রাকিব (৭) উপজেলার ১০৪ নম্বর ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

নিখোঁজ আঁখি (১০) একই বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। দুজনই চরকালিয়া এলাকার বাসিন্দা।

মতলব উত্তর থানার ওসি খান মো. এরফান বলেন, সকালে চরকালিয়া আশ্রায়ন প্রকল্প এলাকা থেকে ট্রলারে স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ শিক্ষার্থী স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়।

অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় রাকিবের লাশ পাওয়া যায়।

আঁখির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।