মৌলভীবাজার আওয়ামী শিল্পীগোষ্ঠী সভাপতি দুর্ঘটনায় নিহত
মৌলভীবাজার জেলা আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি নাজমুল হোসেন (৪৭) প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হোসেন মৌলভীবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আজিজুর রহমানের ছোটভাই।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রাইভেটকারে গ্যাস নেয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে ফিলিং স্টেশনে যাচ্ছিলেন নাজমুল।
পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
