২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা উপ-নির্বাচন: সোবাহানের আপিল

বরগুনা-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস সোবাহান প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশনে আপিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 07:38 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

নির্বাচন কমিশন মঙ্গলবার সদ্য পদত্যাগী বেতাগী উপজেলার এ ভাইস চেয়ারম্যানের আপিলের শুনানির দিন রেখেছে।

জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, সোবাহান মনোনয়নপত্রের ফরমে আড়াই হাজার ভোটারের নাম ও স্বাক্ষর উল্লে¬খ করলেও ভোটারদের সিরিয়াল নাম্বার উল্লে¬খ করেননি।

“তিনি একটি কাগজে ৩৫ জনের নাম ও স্বাক্ষর নিয়েছেন। সেই কাগজগুলোতেও প্রার্থীর কোন স্বাক্ষর নেই।”

তাছাড়া সোবহান প্রতি মাসে ১০ হাজার টাকা আয়ের কথা উল্লে¬খ করলেও নির্বাচনী খরচ দেখিয়েছেন আড়াই লাখ টাকা। বাকি টাকা তিনি কোথা থেকে পাবেন, তাও উল্লে¬খ করেননি বলে জানান নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান।

এ ব্যাপারে মো. আবদুস সোবাহান জানান, অহেতুক তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এজন্য তিনি আপিল করেছেন।

২৬ জুলাই ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা যাওয়ার পর এ আসনে উপ-নির্বাচন হচ্ছে।

আগামী ৩ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন হবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়ন, বামনা উপজেলার চার ইউনিয়ন ও বেতাগী উপজেলার সাত ইউনিয়ন এবং পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নিয়ে এ আসন গঠিত।

এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন নারী ভোটার।