২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ২

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে একটি বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার সকালে হোসেনপুর মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন শহরের গয়লা এলাকার লিটন ও সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই নৌকাটি চায়না ক্রসবার ৩ এলাকার কাছে পৌঁছলে যমুনা নদীর প্রবল ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে তলিয়ে যায়।

এ সময় নৌকায় থাকা ১৮ জন শ্রমিকও ডুবে যায়। অন্য শ্রমিকরা সাঁতরে পাড়ে উঠলেও লিটন ও সোহেল নিখোঁজ থাকেন।  

৩ নং ক্রসবার সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারের ম্যানেজার রোজ মোহাম্মদ বলেন, স্থানীয়ভাবে নদীতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে নিখোঁজ শ্রমিকদের খুজে পাওয়া যাচ্ছে না।