২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় ঘেরাও

বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা চালুর দাবিতে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় বিকেএমইএ প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালন করে টানবাজারের পিকিউএস কারখানার শ্রমিকরা।

এ সময় সমাবেশে কারখানার শ্রমিক মো. সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পিকিউএস কারখানা মালিকপক্ষ গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করেছে।

অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।