২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মিলন হত্যা: যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মিলন হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার ভোররাতে শহরের বড় মসজিদপাড়ার নিজ বাড়ি থেকে শিপলুকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি বড় মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

রোববার চুয়াডাঙ্গা সদরে মিলনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম জানান, মিলন হত্যা মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল কাইউম শিপলুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

তার কাছ থেকে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

রোববার সকালে চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদী শপিং কমপ্লেক্সের পিছনের একটি আম বাগানে মিলনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।