২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী খুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:29 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার সকাল ১১টায় উপজেলার ভুলইন ইউনিয়নের ছোট চলুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান আক্তার বানু (২৫) চলুণ্ডা গ্রামের কাতার প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।

নিহতের ভাই আহসান কবির জানান, বানু সকালে তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসেন। এসে শুনেন তার রান্না ঘর থেকে চাচা শ্বশুর গোলাপ হোসেন লাকড়ি নিয়ে গেছেন।

সকাল ১১টার দিকে বানু সেই লাকড়ি আনতে গেলে গোলাপ হোসেন তাকে বাধা দেন এবং এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে গোলাপ রড দিয়ে বানুর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান আহসান কবির।

সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল বাহার জানান, স্থানীয়রা গোলাপকে আটক করে পুলিশে দিয়েছে।

আহসান কবির বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।