আরিফ নূরের উপর হামলার প্রতিবাদে না.গঞ্জে মানববন্ধন
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ব্লগার আরিফ নূরের উপর হামলার প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার এ কর্মসূচি থেকে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক আরিফ নূরের হামলাকারীদের অবিলম্বের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
খেলাঘর জেলা কমিটির সম্পাদক রথীন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জাহিদুল হক দীপু, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা রাশিদা আক্তার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জেলা সিপিবি নেতা দুলাল সাহা, বাসদ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আরিফ নূরের উপর জামায়াত-শিবির মৌলবাদী চক্র হামলা চালিয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
