রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় রূপচাঁদা এডিবওয়েল বিডি লিমিটেডের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন চাঁদপুরের মতলব থানার মৃত আলী হোসেনের ছেলে।
প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
