২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। একটি তেলবাহী লরি অটোরিক্সা ও রিকশাকে ধাক্কা দিলে ওই যুবক নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বাকলিয়া থানার এসআই মো.সামিউল জানান, শনিবার সকাল ৮টার দিকে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে অজ্ঞাতপরিয়ের ওই যুবকের (২৬) মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরো দুজন। এরা হলেন- শাহেদা বেগম (৩০) ও মালেকা বেগম (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, সকালে এক যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি তেলবাহী লরি সিএনজি চালিত অটোরিকশা ও একটি রিকশাকে ধাক্কা দিলে তিনজন আহত হন।

লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।