২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ চলাচল শুরু

সাড়ে ২১ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কার্যালয়ে লঞ্চ মালিক সমিতির দীর্ঘ বৈঠকের পর রোববার দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

যাত্রী পরিবহন সংস্থা ও মাওয়া জোনের সহসভাপতি লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন খান জানান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহার কার্যালয়ে বৈঠকে ৩১টি লঞ্চের রুট পারমিট পুর্নবহালের আশ্বাসের ভিত্তিতে লঞ্চ চলাচল শুরু হয়।

তিনি আরো জানান, এর ফলে পারমিট বাতিলকৃত ৩১টি লঞ্চসহ ৮৬টি লঞ্চই এখন চলাচল করবে।

গুরুত্বপূর্ণ এই নৌপথে বারবার লঞ্চ ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোড বা ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে হয়েছে এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২৩ জেলার যাত্রীদেরকে।

এর আগে গত ২২ অগাস্ট কাওড়াকান্দি ঘাট থেকে ‘এমভি শাহ পরান’ নামের নতুন একটি লঞ্চ চালানোকে কেন্দ্র করে ১১ দিন বন্ধ থাকার ২ সেপ্টেম্বর থেকে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু চালুর ছয় দিনের মাথায় শনিবার বিকালে আবারও তা বন্ধ হয়ে যায়।

পুরনো খবর:

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ ধর্মঘট অব্যাহত