২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় কলেজে ছাত্রসংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে রোববার দুদল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:17 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

গুরুতর আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শামীম মোল্লা (২০) ও কলেজ ছাত্রলীগকর্মী শরীফুল ইসলাম রনি (১৭)।

আখাউড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদ হোসেন ভূঁইয়া জানান, শনিবার আখাউড়া কলেজে পৌর এলাকার দেবগ্রাম ও দুর্গাপুর গ্রামের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়।

রোববার সকালে তাদের বিরোধ মেটানোর উদ্যোগ নেয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও দেবগ্রামের বাসিন্দা শামীম মোল্লা।

কিন্তু দুর্গাপুর গ্রামের ছাত্ররা পূর্ব পরিকল্পনা অনুসারে শামীম মোল্লার উপর হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় শামীম ও শরীফুল ইসলাম রনি ছুরিকাহত হন। এছাড়া আহত হন আরো ৮ জন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, শামীম ও রনির আঘাত অনেক গভীর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে।