নীলফামারীতে শিবিরকর্মী গ্রেপ্তার
পুলিশের উপর হামলায় জড়িত অভিযোগে নীলফামারীতে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে শহরের কালিবাড়ি এলাকা থেকে সোহাগকে (২০) গ্রেপ্তার করা হয়। সোহাগ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আব্দুল বারেক মাস্টারের ছেলে।
নীলফামারী থানার ওসি আবু আক্কাস আহমেদ জানান, গত ফেব্রুয়ারিতে শহরের আনন্দবাবুর পুল এলাকায় জামায়াত-শিবিরের মিছল থেকে কর্তব্যরত পুলিশকে ইট-পাটকের নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে শিবিরকর্মী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
