২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় বিচার না পেয়ে রোববার কার্জন হলের ক্লাস ও পরীক্ষা বর্জন ও প্রক্টর অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 12:34 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

শনিবার সন্ধ্যায় কার্জন হলের সামনে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে দোয়েল চত্বর অবরোধ করে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচি আসে।

মানবন্ধনে কর্মসূচি ঘোষণা করেন গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান।

তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার করতে উপাচার্য তিন দিন সময় নিয়েছিলেন। কিন্তু এই সময়ের মধ্যে তারা কোনো বিচার পাননি।

দোষীদের বিচারের দাবিতে বোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রত্যেকটি বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন, প্রক্টর অফিস ঘেরাও এবং দোয়েল চত্ত্বর অবোরধ করা হবে বলেও জানান ইমরান।

গত ৫ সেপ্টেম্বর রাজধানীর আনন্দবাজার জামে মসজিদ মার্কেটের দখল নিয়ে এলাকাবাসী, শ্রমিক লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।