ছাত্রদলের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ
চট্টগ্রামে নিউমার্কেট মোড় এলাকায় দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩টার দিকে ককটেল বিস্ফোরণের পর ছোরাসহ একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ছাত্রদলের কর্মীরা জানান, শনিবার নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ভিত্তিক ছাত্রদলের কয়েকটি পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে ছিল। একটি পক্ষ মিছিল শুরু করলে চারটি ককটেল বিস্ফোরিত হয়।
