২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহালছড়ি কলেজ বন্ধ ঘোষণা

পাহাড়ি ও বাঙালি ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর খাগড়াছড়ির মহালছড়ি কলেজ অনির্দিষ্টকালের শনিবার জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েরুল ইসলাম জানান, সকালে ক্লাস চলাকালে পাহাড়ি ছাত্র পরিষদকর্মীরা সভা করতে চাইলে বাঙালি ছাত্ররা বাধা দেয়।

এনিয়ে দুপক্ষের কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও সেখানে রয়েছে বলে ওসি জানান। 

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, ঘটনা তদন্তে কমিটি করা হবে।

উপজেলার পরিবেশ স্বাভাবিক রাখতে কলেজ অর্নিদিষ্টকালের জন্য বন্ধ রাখার পাশাপাশি কাল (রোববার) নেতৃস্থানীয়দের নিয়ে একটি সভা করা হবে।

পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমার দাবি, হামলায় তাদের তিনকর্মী আহত হয়েছেন।

একইভাবে বাঙালি ছাত্র পরিষদের সভাপতি শাহাদাত হোসেন এই ঘটনার জন্য পাহাড়ি ছাত্রদের দায়ী করেছেন।

হামলায় পাঁচ সাধারণ ছাত্র আহত হন বলেও তিনি জানান।