মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত তিনজন।
শনিবার সকালে শিবচর উপজেলায় মাটিকাটা মেশিনের ধাক্কায় এক শিশু ও রাজৈর উপজেলায় নসিমন উল্টে এক ব্যবসায়ী নিহত হন।
এরা হলেন শিবচরের শুক্কুর হাওলাদারের কান্দি গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে শাকিল (৮) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার নতুন মিয়ার ছেলে জালাল মিয়া (২৫)
শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান জানান, পদ্মাসেতুর সংযোগ সড়ক নির্মাণের মাটিকাটা মেশিনের ধাক্কায় শাকিল নিহত হয়।
এদিকে রাজৈর থানার ওসি মোফাজ্জল হোসেন জানান, টেকেরহাট এলাকায় একটি নসিমন চাকা খুলে উল্টে গেলে ঘটনাস্থলেই পাট ব্যবসায়ী জালাল মিয়া নিহত হন। এ সময় আহত হন তিনজন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
