২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণে আসছে ইইউ প্রতিনিধিদল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণে শনিবার ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিউয়নের একটি প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 12:02 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

পাঁচ সদস্যের এই দলটি আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, ইইউ’র এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সদস্য বেলথাসার বেঞ্জি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন।

প্রতিনিধিদল বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতির পর্যবেক্ষণে একটি কার্যকর মিশন গঠনের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করবে।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নীতিনির্ধারক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গেও বৈঠক করবেন।