বেনাপোল সীমান্তে নারী পাচারকারী আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে এক কিশোরী পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক ফিরোজ মিয়া (২৭) যশোর সদরের সিরাজসিংহা গ্রামের মোবারক আলির ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আখুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক।
তার সঙ্গে থাকা যশোরের কেশবপুরের শ্রীপলাচাদ ডাংরি গ্রামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বেনাপোল বন্দর থানা পুলিশের হেফাজতে থাকা ওই কিশোরী রাতে সাংবাদিকদেরকে বলেন, বিয়ের প্রলোভন দিয়ে সোমবার ফিরোজ মিয়া তাক বাড়ি থেকে বের করে নিয়ে আসে।
বৃহস্পতিবার পুটখালি দিয়ে তাকে ভারতের পাচারকারীদের হাতে তুলে দেয়ার চেষ্টা করে। এসময় বিজিবি তাকে উদ্ধার করে।
“এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একটি শিশু রয়েছে, যাদের সবার বাড়ি বাগেরহাট জেলায়। তাদের আটক করে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।”
তবে তাদের পাচার করার কাজে যুক্ত দালালদের ধরা যায়নি বলে জানান তিনি।
এসব ঘটনায় বেনাপোল বন্দর থানায় দুটি মামলা হয়েছে বলে জানান থানার এএসআই আব্দুল আজিজ।
