পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার কদমতলীর মুন্সীখোলা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়্যালেস সেট ও হাতকড়া উদ্ধার করা হয়।
এরা হলেন, আবুল কালাম (৪৪) ও জহির (৩০)।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মদিনা ট্রেডার্সের কর্মকর্তা সাইফুল ইসলাম ও ফরহাদ হোসেন ওই এলাকার আল আরাফা ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাদের গাড়িতে তুলে নেয় ওই দুজনসহ চার ব্যক্তি।
এ সময় কদমতলী থানার পুলিশ গাড়িটি আটক করে জহির ও আবুল কালামকে গ্রেপ্তার করে। বাকি দুজন পালিয়ে যায়।
গাড়ি থেকে ওয়ারলেস সেট, হাতকড়া ও পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয় বলে মাসুদুর রহমান জানান।
