২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তরুণের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বিদ্যুতের খুঁটির ছেঁড়া তার গায়ে লেগে এক তরুণের মৃত্যু হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজিম উদ্দিন জানান, বুধবার রাতে উপজেলার পাঁচখাইন গ্রামে এ ঘটনায় নিহত সেকান্দার (১৮) পাঁচখাইন গ্রামের আলী আকবরের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে কনস্টেবল নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রাতে দোকান থেকে বাড়ি ফিরছিল সেকান্দার। অন্ধকারের মধ্যে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতের খুঁটির ছেঁড়া তারের সাথে জড়িয়ে বিদ্যুৎতাড়িত হন তিনি।

গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।