২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৮টি হাতবোমা উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারের পাশের একটি গলি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আনুমানিক ১টার দিকে পথচারীরা পলিথিনে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ৮টি হাতবোমা উদ্ধার করে।

বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, “নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাগুলো ওই স্থানে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।”